মালদা

জালনোট সহ এক যুবককে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ।

জালনোট সহ এক যুবককে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম মহন্মদ সারিফুল শেখ(২৩)। বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে ৩৪নম্বর জাতীয় সড়কে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবক। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সেখানে গিয়ে সারিফুলকে গ্রেফতার করে। তার তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২০হাজার টাকার নতুন গোলাপী জালনোট উদ্ধার করে পুলিশ। তবে সে জালনোটগুলি কোথায় নিয়ে যাচ্ছিলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/DJyjMexf4P8